রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

ময়নামতি থানার এসআই আবদুর রহমান জানান, শুক্রবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী জোড়কানন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন-  ঢাকার খিলগাঁও এলাকার মোবারক হোসেন কুটু মিয়ার ছেলে মিরাজ (১৮), একই এলাকার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার হামন্দি গ্রামের আলী হোসেনের ছেলে ফখরুল আলম দুলাল (৫২)।

এ ঘটনায় আহত মাহবুব (৫০) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও হামন্দি গ্রামে।

এসআই বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুয়াগাজী জোড়কানন ইউটার্নে পৌঁছালে প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

“এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পরে আরও একজন মারা যান।”

ময়নামতি হাইওয়ে ওসি আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে বাসও প্রাইভেটকারটি উদ্ধার করে।পরে নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com