রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সারাদেশ থেকে বিচ্ছিন্ন হচ্ছে ঢাকা

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার পাশ্ববর্তী ৭ জেলায় সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি সেবা ব্যাতীত সকল-প্রকার অফিস-আদালতে ছুটি এবং  যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে করে ঢাকার চারপাশ ঘিরে থাকা ওই সাত জেলা থেকে জরুরী সেবা ব্যাতীত কোনো পরিবহন ঢাকায় প্রবেশ করতে পারবে না। এসব জেলার ওপর দিয়ে কোনো নৌযানও চলতে পারবে না। ফলে কার্যত সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়বে ঢাকা। এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঢাকা থেকে আন্তঃনগর ট্রেন চালু থাকলেও যেসব এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেসব এলাকায় ট্রেন থামবে না। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, করোনা বেড়ে যাওয়ায় মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার সঙ্গে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জের যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কোনো এলাকায় জেলা প্রশাসন মনে করলে সেখানে নিষেধাজ্ঞা দিতে পারবেন।

তবে ঢাকায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আসছে কিনা তা জানাননি মন্ত্রিপরিষদ সচিব। এ নিয়ে সন্ধ্যায় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com