মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের আওতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসকারি সংস্থা উন্নয়ন সংঘের এমএএইচ প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা কমিউনিটি ক্লিনিক মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

এ সময় নিরাপদ খাদ্য ও স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন, ইপিআই টেকনোলজিস্ট রমজান আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, উন্নয়ন সংঘের এমএনএইচ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মাসুদ আলম, এফডব্লিউএ আফরোজা বেগম, অত্র ক্লিনিকের সিএইচসিপি নুরানী আক্তার উপস্থিত ছিলেন।

গর্ভকালীন সময়ে মা দের সেবা, নবজাতকের যতœ নেওয়া, প্রজনন স্বাস্থ্য ও অপুষ্ট শিশুর পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও তাদের সেবা নিশ্চিত করতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের পর উন্নয়ন সংঘের সহযোগিতায় ৫২ জন গর্ভবতী নারী, ২০ জন কিশোরী ও ২৪ জন শিশুকে সেবা প্রদান করা হয় এবং ৩০ জন গর্ভবতীকে জরুরী প্রয়োজনের জন্য রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com