রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের আওতায় বার্ষিক সমন্বয় সভা শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উন্নয়ন সংঘ ও ইউনিসেফ এর সহযোগিতায় বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইউনিসেফ এর জামালপুর প্রতিনিধি ডা. বুশরা আমেনা, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিম শাহরিয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, স্বাস্থ্য পরিদর্শক ইয়াসমীন আরা, উন্নয়ন সংঘের এমএনএইচ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মাসুদ আলম ।

বার্ষিক সমন্বয় সভায় জানা যায়, ৭৫ শতাংশ গর্ভবতী মহিলা নিবন্ধন ও তালিকা প্রণয়ন, ৮২ শতাংশ গর্ভবতী মহিলার প্রসব পরিকল্পনা সেশন পরিচালনা করা, কমিউনিটি গ্রুপের সভা আয়োজন করা, মা শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে ৪২ টি পথ নাটকের আয়োজন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com