রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কালিহাতীতে অ্যাম্বুলেন্স-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের  কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

শনিবার (০৩ জুলাই) সকালে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কে এ  দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটিতে রোগী ও স্বজনদের নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ওই মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছভর্তি একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানে থাকা আরও সাতজন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও এক জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com