সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে ৮৭ ব্যক্তিকে ৪৭ হাজার টাকা অর্থদন্ড, আটক ৯

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ৮৭ ব্যক্তিকে ৪৭ হাজার ৫০০ টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিধিনিষেধ অমান্য করায় ৯ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৩ জুলাই) লকডাউন ও কঠোর বিধিনিষেধের ১৩তম দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ৮৭ ব্যক্তিকে অর্থদন্ড দেন ভ্রাম্মমাণ আদালত। স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ৯ জনকে সাময়িক আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসক ও জেলা

বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ও নিষেধাজ্ঞা অমান্য করায় ৮৭ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান ও ০৯ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com