বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাকির হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জাকির হোসেন সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গাল পাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে স্থানীয় কাটাখালি নামক খালে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে কাটাখালি খালে গোসল করতে যায় জাকির হোসেন। গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে মৃগী রোগের কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com