রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেটে পূর্ব বিরোধের জেরে যুবক খুন

নিজস্ব সংবাদদাতা : সিলেটে সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে আফতাব মিয়া নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ‍উপজেলার টিকাডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফতাব ওই গ্রামের জব্বার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে আগে বিরোধের জের ধরে মামাতো ভাই ইকবালের সঙ্গে বিরোধ ছিলো আফতাবের। বৃহস্পতিবার সকালে বাড়ির সীমানায় জোরপূর্বক মাটি ভরাট করতে যান আফতাবের মামাতো ভাই ইকবাল। এ সময় বাধা দিলে ইকবালের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান আফতাব। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ইকবালের বাড়ি ঘেরাও করে।

ইকবালকে ধরতে পুলিশের দু’টি টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে জানিয়েছে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com