বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, মামলা দায়ের

কুমিল্লার লাকসামে পুকুরে বিষ ঢালার পর মরা মাছ।

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসামে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষ।

এনিয়ে ক্ষতিগ্রস্থ মৎস্য খামারী পাশ্ববর্তি বাড়ীর ইউনুছ মিয়াকে আসামী করে আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ তদন্ত করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, লাকসাম পৌর এলাকার বাতাখালী গ্রামের ফজলুল হক গত বছরের জুলাই মাসে একই গ্রামের আবুল খায়ের কালামের কাছ থেকে একটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরের মালিক কালামের সঙ্গে পাশ্ববর্তি বাড়ীর ইউনুছ মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিল।

এরই জের ধরে ইউনুছ মিয়া গত ৫ জানুয়ারী রাতে মৎস্য খামারী ফজলুল হকের লীজকৃত পুকুরে বিষ ঢেলে প্রায় আড়াই লাখ টাকার মাছ মেরে ফেলে।

এনিয়ে ক্ষতিগ্রস্থ মৎস্য খামারী পাশ্ববর্তি বাড়ীর ইউনুছ মিয়াকে আসামী করে গত ৭ জানুয়ারী কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ মৎস্য খামারী ফজলুল হক জানান, পুকুরের মালিক কালামের সঙ্গে ইউনুছ মিয়ার দ্বন্ধের বলি হতে হয়েছে আমাকে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com