বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান লকডাউন কার্যকর করতে পথচারী, নিষেধাজ্ঞা অমান্য করে ঘর থেকে বের হওয়া, অকারণে শহরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে নয় হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, সরকারের দেওয়া বিধি নিষেধ বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। আমরা মাঠে আছি, আপনারা ঘরে থাকুন। আপনার নিজের জীবন, পরিবারের কথা ভেবে হলেও আপনারা ঘরে থাকুন।

এসময় তিনি সকলকে ঘরে থাকার পরামর্শ প্রদান করেন এবং সরকারের দেওয়া নিষেধাজ্ঞা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
বকশীগঞ্জ থানা পুলিশ, বিজিবি সদস্য ও বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com