মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দেশী মদসহ আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে দেশী চোলাই মদ সহ একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটকৃতের নাম পবন রাজ ভল্লব (২৬)। সে টিপরাছড়া চা বাগানের রেনু রাজ ভল্লব এর পুত্র।

বৃহস্পতিবার (২৯ জুলাই আটককৃতকে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এর সার্বিক নির্দেশনায় এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মিজানুর রহমান ও কনস্টেবল মোশারফ হেসেন টিপরাছড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার দেশী চোলাই মদসহ পবন রাজ ভল্লবকে আটক করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে জেলাকে মাদক মুক্ত করতে, মাদক কারবারি, মাদকসেবী ও যে কোনো ধরণের মাদকের বিরোদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com