রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

হজের বিমান ভাড়া কমল ১০ হাজার টাকা

তরফ নিউজ ডেস্ক : এবার হজে যেতে যাত্রীপ্রতি বিমানভাড়া লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা। গতবারের চেয়ে এই ভাড়া ১০ হাজার টাকা কম। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ ঘোষণা দেন।

গত বছর হজে যেতে যাত্রীপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। বৃহস্পতিবারের আন্তমন্ত্রণালয় সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্মসচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব-এর নেতারা।

গত বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে গিয়েছিলেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে জেদ্দা যান। বাকিরা যান সৌদি এয়ারলাইনসে। সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার কথা ছিল ৭ হাজার ১৯৮ জনের। বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন ৫৬ হাজার ৪০১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com