রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, রোববার (১ আগস্ট) একদিনে ৩ জনের মৃত্যু। এরই মধ্যে ২ জন নারী ও ১ জন পুরষ রয়েছেন। একদিনে হবিগঞ্জে এই প্রথম ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ২৬ জন রোগী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ৩৪৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৫৭ জন, চুনারুঘাটে ৬৪ জন, লাখাইয়ে ২ জন , বাহুবলে ৯ জন, বানিয়াচংয়ে ২৩ জন, নবীগঞ্জে ৪১ জন, মাধবপুরে ৪৯ জন এবং আজমিরীগঞ্জের ৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫০০ জন। করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com