রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্তরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপাধ্যক্ষ ডা. মো. আব্দুস শহীদ এমপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এছাড়াও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা আ’ লীগের সভাপতি অর্ধেন্দু দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com