রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সারা দেশের সাথে শ্রীমঙ্গলে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগষ্ট) সকালে পৌরসভা প্রাঙ্গণে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উদ্বোধনকালে প্রধান অতিথি সকলকে টিকাদানে এগিয়ে আসার আহ্বান জানান।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুর সভাপতিত্বে অনুষ্টিত টিকাদান ক্যাম্পিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ হোসেন ইকবাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক নয়ন কারকুন সহ স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৯টি ইউনিয়নে ও একটি পৌরসভার ৭ হাজার ২০০ জনকে প্রথম ডোজ প্রদান করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com