রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বকশীগঞ্জে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে ৮ আগস্ট রোববার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭ জন দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com