মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১-তম শুভ জন্মদিনে তাঁর অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা নারীদের মাঝে সেলাইমেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। রোববার (৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে সভা, নারীদের মাঝে সেলইমেশিন ও করোনাকালীন ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান। এসময় তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ ক্ষতিগ্রস্ত বেকার হোটেল শ্রমিক ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক ।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, মৌলভীবাজার মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি), মৌলভীবাজার জনাব তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার জনাব রুমানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা), মৌলভীবাজার মেহেদী হাসান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় রাশেদুজ্জামান চৌধুরী, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর শাহেদা আক্তার, দুলন কান্তি চক্রবর্তী, ডিজিএম সোনালী ব্যাংক, মৌলভীবাজার আঞ্চলিক শাখা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com