রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’ ডকুমেন্টারি’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন অঙ্কিত স্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মোড়ক উন্মেচন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে জুম অনলাইন পাটফর্ম এর মাধ্যমে সংযুক্ত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের এমপি, মো. নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার, সিভিল সার্জন ডা চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্টানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জেলা আ’লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিথি ও জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com