বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজিবি’র শোক দিবস পালন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ত্রাণ বিতরণ, স্বরণসভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ান।

রবিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শ্রীমঙ্গল বধ্যভূমিতে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্ররিচালক মাহফিজুর রহমানসহ অনান্য কর্মকর্তারা। এ ছাড়াও সেক্টরের ভিতরে আয়োজন করা হয়, কোরান খতম, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর ভাষণের অডিও ও ভিডিও সৈনিকদের মধ্যে প্রদর্শন।

পরে বেলা ১২ টায় শ্রীমঙ্গল বর্ডার গার্ড স্কুল প্রাঙ্গণে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোধন করেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: শাহজাহানসহ অনান্য কর্মকর্তারা। সদর দপ্তরসহ বিভিন্ন বিওপিতি তিনদিন ব্যপী বিভিন্ন কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: শাহজাহান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com