রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে প্রবাসীদের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমদ এমপি।

শুক্রবার (২০ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্টানে প্রবাসীদের পক্ষ থেকে সাইদুর রহমান রেনু ও আহমেদ হাসান এসব সামগ্রী হস্তান্তর করেন।

এসময় মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মো. নেছার আহমেদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্টানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, বিএমএ সভাপতি ডা. সাব্বির হোসেন খান, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান বাবুল প্রশূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে প্রদান করা চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে, ১০০টি অক্্িরজেন সিলিন্ডার, হাই ফ্লু ন্যাজেল ক্যানুলা, মাস্কসহ অন্যান্য সামগ্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com