রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ইনকের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে করোনাভাইরাসের অতিমারিতে করোনা আক্রান্তদের জন্য জরুরী চিকিৎসা সামগ্রী প্রদান করেছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা (ইনক) । সংগঠনটি শ্রীমঙ্গলের করোনা আক্রান্ত রোগীদের জন্য বেশ কিছু জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী প্রদান করেছে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল ইনকের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এর হল রোমে ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী’র কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্টানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. মোহাম্মদ আবু নাইম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ মো. লুৎফুর রহমান, শ্রীমঙ্গল পর্যটন শিল্প সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খোরশেদ আনোয়ার, কবি অভিনাশ আচার্য, সাংবাদি কাওছার ইকবাল প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্টানে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকার ইনকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com