রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অপহরণ করে মুক্তিপণের মামলায় এএসপিসহ ৫ জন কারাগারে

তরফ নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রাম থেকে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে করা মামলায় এক সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিশির কুমার বসু এ আদেশ দেন। এ ছাড়া আদালত অপহরণের শিকার জহুরা বেগম ও তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। বিচারক তাদের ছেড়ে দেওয়ার আদেশ দেন।

এই পাঁচজন হলেন: রংপুর সিআইডির এএসপি মো. সারোয়ার কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক, গাড়িচালক হাবিব মিয়া এবং যার অভিযোগের ভিত্তিতে মা-ছেলেকে তুলে নেওয়া হয় সেই দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা ফসিহ উল আলম পলাশ।

দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান পাঁচজনকে কারাগারে পাঠানোর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের আদেশ পাওয়া মাত্র পাঁচজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে সিআইডির তিনজন নান্দেরাই গ্রামের লুৎফর রহমানকে ধরতে যান। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী ও ছেলেকে বাড়ি থেকে তুলে নেন। পরে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় পরের দিন মঙ্গলবার সকালে লুৎফর রহমানের ভাই খলিলুর রহমান চিরিরবন্দর থানায় ৬ থেকে ৭ জনের নামে অভিযোগ করেন। লুৎফর রহমানের স্বজনেরা মুক্তিপণের টাকা নিয়ে দিনাজপুরের দশমাইল এলাকায় অপহরণকারীদের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে আজ বুধবার অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে চিরিরবন্দর থানা।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার মামলায় পাঁচজনকে কারাগারে পাঠানোর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com