বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গত কয়েক দিন ধরে চার টি ইউনিয়নে বন্যা দেখা দেওয়ায় বন্যা প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাই এসব বন্যা কবলিত এলাকায় শনিবার ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড়, ডেরুরবিল, আইরমারী খান পাড়া, বাংগালপাড়া, কুতুবের চর, কামালের বার্তী গ্রামের ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয় এবং অসহায়,দুস্থ পরিবারের মাঝে নগদ এক লাখ টাকা বিতরণ করা করা হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নৌকা যোগে বন্যা কবলিত এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব চাল ও নগদ টাকা বিতরণ করেন।

আইরমারী খান পাড়া গ্রামে চাল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুুদুল আলম বাবু , উপজেলা কৃষি কমকতা মো. আলমগীর আজাদ উপস্থিত ছিলেন। অপরদিকে কামালের বার্ত্তী গ্রামে চাল বিতরণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিম শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com