রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে একটি প্রাইভেট হাসপাতালে ঔষুধ সংরক্ষণের ফ্রিজে মাছ ও মাংস রাখা ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সংরক্ষণের দায়ে দশ হাজার টাকা এবং স্বাদ এন্ড কোং এর একটি শাখায় মিষ্টিতে মাছি, পোড়া তেল দিয়ে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে সদর উপজেলার শমসেরনগর রোড, শাহ মোস্তফা কলেজ রোড, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায় তদারকি ও অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইন্সপেক্টর মো: ইকবাল পারভেজ এর নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি টিম সহায়তা করে। এছাড়াও সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: আকাশ রায় এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী।

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে হাসপাতালের ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে ঔষধ সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফ্রিজে সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মিষ্টির মধ্যে মাছি থাকা, খাদ্য পণ্যে পোড়া তেল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত ইউনিক প্রাইভেট হাসপাতালকে ১০ হাজার টাকা, শাহ মোস্তফা কলেজ রোডে অবস্থিত স্বাদ এন্ড কোং কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয় ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com