শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়াম্যানের পদত্যাগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু রণধীর কুমার দেব এর মৃত্যুতে পূন:নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন।

নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তিনি ইতোমধ্যে নৌকা প্রতীক চেয়ে দলের কাছে আবেদন করেছেন। এছাড়াও আ’লীগের আরো ৯জন প্রার্থী নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন কিনে জমা দিয়েছেন।

উলেখ্য গত ২১ মে (২০২১) উপজেলা চেয়ারম্যান বাবু রনধীর কুমার দেব মৃত্যু বর। গত ৬ জুন (২০২১) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে প্রেম সাগর হাজরা বলেন, আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী দল আমাকেই মনোনয়ন দেবে। সেই লক্ষ্যেই আমি বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর আমার পদ থেকে পদত্যাগ পত্র জমা দিলাম।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমি ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরার পদত্যাগপত্র গ্রহণ করে যথাযথভাবে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com