রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাটে শিশুদের মাঝে ফ্রেন্ডস সোসাইটির বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ফ্রেন্ডস সোসাইটি বিডি-ইউএসএ’র অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চানপুর চা বাগানে আজাদ তালুকদার ও উপজেলা পোস্ট মাস্টার এস এম মিজানের তথ্যাবধানে বস্ত্র বিতরণ ও মধ্যাহ্নভোজন অনুষ্ঠিত হয়।

উপজেলায় ‘সহযোগিতা সহমর্মিতা পূর্ণ সমাজ গঠনই আমাদের প্রয়াস’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০১৯ সালে এই সংগঠন যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক সাংস্কৃতিক ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। উপজেলার ২০০১ সালে পাশকৃত এসএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে সংগঠন চুনারুঘাট ফ্রেন্ডস সোসাইটি বিডি- ইউ এস এ ২০০১ ব্যানারে কাজ করে যাচ্ছে।

শুক্রবার দুপুরে চান্দপুর চা বাগানে উপজেলার ২৪ জন অসহায় শিশুদের মাঝে একটা করে টি শার্ট ও প্যান্ট বিতরণ শেষে সকল শিশুদেরকে নিয়ে মধ্যাহ্নভোজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এনাম চৌধুরী, রুহুল আমিন, ফারুক মোহাম্মদ, হেলাল মিয়া প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com