রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল পূর্ণিমা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে পূর্ণিমা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। সে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকায় বাল্য বিবাহটি বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে হাবিবুল্লাহ মুরাদের সাথে বকশীগঞ্জ পৌর শহরের সীমার পাড় এলাকার মো. বাবুল মিয়ার নাবালিকা মেয়ে পূর্ণিমা আক্তারের বিয়ে ঠিক হয়। বিয়ের সকল প্রস্তুতি শেষে শুক্রবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করার কথা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও মুন মুন জাহান লিজা বিয়ের বাড়িতে হানা দেন এবং মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ের সকল কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করে দেন। এ সময় ১৮ বছরের আগে তাদের মেয়েকে আর বিয়ে দেবেন না মর্মে ইউএনওর কাছে লিখিত অঙ্গীকার করেন পূর্ণিমার বাবা ও মা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com