রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনাভাইরাস: শনাক্ত ৪.৫৯ শতাংশ, মৃত্যু আরও ২৫

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৩১ জন মারা গিয়েছিল এবং শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ১১ জন নারী।

একই সময়ে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৪ জন, সিলেট ও রংপুর বিভাগে ২ জন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com