বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

বাহুবলে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা দিলো মুক্তিযোদ্ধা সংসদ

বিদায়ী ইউএনও স্নিগ্ধা তালুকদারের হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্য রাখছেন সংবর্ধিত ব্যক্তিত্ব ইউএনও স্নিগ্ধা তালুকদার

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমানের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব ইউএনও স্নিগ্ধা তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাউছার মাহমুদ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, সোনালী ব্যাংক বাহুবল শাখার ম্যানেজার রাজিব রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, ইছহাক মিয়া, হাজী ফিরোজ মিয়া, আবুল হোসেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈয়ব খান, ইনছাব আলী মাস্টার, এনামুল হক, আবুল হোসেন, আব্দুল­াহ মিয়া, আব্দুল হান্নান, আব্দুল মন্নান, আব্দুল ছোবহান, তোরাব আলী, নূর হোসেন, আব্দুল জলিল, দিলিপ কুমার ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, কদ্দুছ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে বিদায়ী ইউএনও স্নিগ্ধা তালুকদারের হাতে আলাদা আলাদা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

উলে­খ্য, ইউএনও স্নিগ্ধা তালুকদার সদ্য বাহুবল উপজেলা থেকে সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় বদলী হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com