রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবল প্রেস ক্লাবের সভাপতি মাসুম সেক্রেটারি আবিদ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল প্রেস ক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সভায় এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক যুগান্তর ও চ্যানেল এস প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুমকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সালেহ আহমদ আবিদকে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জুবায়ের আহমদ সহ-সভাপতি, দৈনিক যায়যায় কাল প্রতিনিধি মিয়া মোহাম্মদ সিজিল সহ-সভাপতি, দৈনিক কালবেলা প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাবিবুর রহমান নোমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি হুমায়ূন কবীর অর্থ সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি সাব্বির হোসেন দপ্তর সম্পাদক।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, দৈনিক দেশবাংলা প্রতিনিধি এফআর হারিছ, দৈনিক ন্যাশনাল টাইমস সম্পাদক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমির আলী ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. সোহান মিয়া।

১৯৮৫ সাল থেকে বাহুবল প্রেস ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। কমিটির নেতারা সবার সহযোগিতা চেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com