রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাবিকুন্নাহার অর্পি ও মোহাম্মদ রায়হান মিয়া মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভুইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক রতন চন্দ্র দে, ৫ গ্রাম নেতা ফয়সল আহমেদ, সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক হাবিবুর রহমান, কৃতি শিক্ষার্থী সাবিকুন্নাহার অর্পির গর্বিত পিতা হুমায়ুন কবির, মোহাম্মদ রায়হান মিয়ার গর্বিত মাতা আলেয়া সুলতানা, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেব, হারুনুর রশীদসহ আরও অনেকে।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মজিবুর রহমান, দুলাল মিয়া, বিজয় কৃষ্ণ দাস, মনিকা সূত্রধর ও রীমা রানী দেব। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন সুষ্মিতা রানী দেব, শৈলী দেব শ্বেতা, শাহরিয়ার মাহমুদ সালমান, ইসরাত জাহান জেরিন, রুদ্র দেব, সামিয়া জাহান ঐশি, ফেরদৌসী আহমেদ সুপ্তি ও তানভীর রহমান।

সংবর্ধিত শিক্ষার্থী সাবিকুন্নাহার অর্পি ও মোহাম্মদ রায়হান মিয়া তাদের অনুভূতি প্রকাশের পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এম. শামছুদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তানভীর রহমান এবং গীতা পাঠ করেন শৈলী দেব শ্বেতা।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com