রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ভোর থেকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ

তরফ নিউজ ডেস্ক : সারা দেশে আজ ভোর থেকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন জেলার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীরা এ অভিযোগ জানিয়েছেন। মোবাইল নেটওয়ার্কের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সূত্র জানিয়েছে, আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।

তবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহমুদুল হাসান নামের সিলেটের এক ব্যাংক কর্মকর্তা জানান, আজ সকাল থেকে তিনি সবগুলো মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ পাচ্ছেন। মোবাইলের ইন্টারনেট বন্ধের কারণ জানতে চেয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com