বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে র‌্যাব ৩০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শিমু মীর (৩৫)। শিমু চুনারুঘাট উপজেলার উত্তর গনশামপুর গ্রামের মৃত জিন্নাত আলী মীরের ছেলে।

র‌্যাব-৯ এর সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার সকালে বাহুবল থানার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাহুবল থানায় মামলা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com