রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে প্রদর্শনী উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জয়ন্ত বনিকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উৎপল কুমার সরকার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খয়ের,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকবর, ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোঃ নূরুল হক, সাধারণ সম্পাদক খায়রুল হাসান প্রমূখ।

পরে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৩১টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com