শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পারমাণবিক অস্ত্র ‘সর্বোচ্চ সতর্ক’ রাখার নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানের চার দিনে এসে তার বাহিনীর পারমাণবিক অস্ত্রের বহরকে ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন এই বিষয়ে নির্দেশ দেন। ভাষণে রুশ বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের উদ্দেশে পুতিন বলেন, রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলো একের পর এক বৈরী পদক্ষেপ নিয়েছে এবং বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের বহরকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার যে নির্দেশ প্রেসিডেন্ট পুতিন দিয়েছেন তা রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বহরের সর্বোচ্চ স্তরের সতর্ক অবস্থা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। ইউক্রেনের তিন দিক থেকে শুরু হওয়া রুশ সেনাদের হামলা প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। তবে সামরিক অভিযানের প্রথম দিন রাতেই ইউক্রেনে ঢুরেক পড়ে রুশ সৈন্যরা। আর দুই দিনের মাথায় দেশটির রাজধানী কিয়েভের উপকণ্ঠে পৌঁছে যায় তারা।

ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত তাদের সেনা ও বেসামরিক নাগরিক মিলিয়ে অন্তত ১৯৮ জন মারা গেছে। অন্যদিকে যুদ্ধ কবলিত দেশটির পঞ্চাশ হাজারের বেশি ইউক্রেনীয় প্রাণে বাঁচতে দেশ ছেড়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com