বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

পাখির বাসা খুঁজতে গিয়ে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌরভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা পাখির বাসা দেখতে পেয়ে একটি টিলার গর্তে ঢুকেছিল।

শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা রাবার বাগান এলাকার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-ভাটেরা পশ্চিম ইসলামনগর গ্রামের তছিবুর রহমানের ছেলে সুমন (১৪), একই গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৫) ও করিমের ছেলে কবির আহমদ (৯)।

ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা শাহেদ মিয়া জাগো নিউজকে জানান, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় পাখির বাসা দেখতে পেয়ে ওই তিন শিশু টিলার গর্তে ঢোকে। সেখানে ঢোকামাত্র মাটিধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com