মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মহামারিকে হারিয়ে চিরচেনা রূপে বাঙালির বর্ষবরণ

তরফ নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে দুই বৈশাখ পেরিয়ে এবার আবার চিরচেনা রূপে ফিরে এসেছে বাঙালির প্রাণের নববর্ষ। মঙ্গল শোভাযাত্রা ও রমনার বটমূলে ছায়ানটের নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালন হচ্ছে পহেলা বৈশাখ। প্রাণ ফিরছে রমনা ও শাহবাগে।

‘নব আনন্দে জাগো’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রমনার বটমূলে রাগালাপ ও সংগীতে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। বৈশাখের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়।

এরপর রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ, সিংহসহ নানা রকমের মুখোশে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।

এবারের শোভাযাত্রায় ঘোড়া ও টেপা পুতুলসহ মোট পাঁচটি বড় মোটিফ রয়েছে। সেই সঙ্গে মেট্রোরেলের নির্মাণকাজের জন্য মঙ্গল শোভাযাত্রার পথের পরিবর্তন আনা হয়েছে। পথ বদলে চারুকলার মঙ্গল শোভাযাত্রা হয় টিএসসি থেকে ভিসির চত্বর পর্যন্ত রাস্তায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগেই বলা হয়েছে, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের বানানো বৈশাখি মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে।

সেই সঙ্গে বর্ষবরণের সব আয়োজন এবার বেলা ২টার মধ্যে শেষ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ।

গত মঙ্গলবার ঢাকা মহানগরের পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এবার রোজার মধ্যে পহেলা বৈশাখ হবে। তাই দিনের বেলা কোনো খাবার দোকান খোলা থাকবে না। রোজার মাস চলছে, তাই এবার বেলা ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com