রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে আগুনে পুড়ে ছাই ২ দোকান

আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ফার্মেসী ও সেলনু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের স্নানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইউপি সদস্য আহসান খান জানান, দুপুরে অমৃতা বাজারে শর্টসার্কিটের মাধ্যমে একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আঘা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোজাম্মেল হকের মালিকাধীন ফার্মেসী ও ভুট্টার মালিকানাধীন সেলুন পুড়ে ছাই হয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com