রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে পিতার চোখের সামনে পৃষ্ট হল শিশুপুত্র

আটক ঘাতক ট্রাক

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে পিতার চোখের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হল আশরাফ উদ্দিন নামের পাঁচ বছরের এক শিশুপুত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকাল পৌনে ৫টায় উপজেলার চলিতাতলাস্থ ঢাকা-সিলেট মহাসড়কে। নিহত আশরাফ উপজেলার বিষ্ণপুর গ্রামের ফয়সল মিয়ার পুত্র।

অবরোধে আটককৃত বাস ও ট্রাক

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে নিহত আশরাফ তার পিতার সাথে চলিতাতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে মিরপুর থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০৬৫৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফের মৃত্যু হলেও নিহতের পিতা ফয়সল মিয়া অল্পের জন্য রক্ষা পায়। এ ঘটনায় ট্রাক চালক নবীগঞ্জ উপজেলার বানুদেব (গোফালার বাজার) গ্রামের মৃত ছাতির মিয়ার পুত্র আব্দুস ছোবহানকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে।

অবরোধে আটককৃত বাস ও ট্রাক

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত অবরোধ তুলে দিলে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে যোগাযোগ করলে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, তাৎক্ষণিক খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালক আটক রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com