রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাংলাদেশি শ্রমিকরা এজেন্ট ছাড়াই যেতে পারবেন মালয়েশিয়া

মালয়েশিয়ার সাংবিধানিক রাজধানী পুত্রজায়ায় সংবাদ সম্মেলন করেন সাইফুদ্দিন ইসমাইল।

আন্তর্জাতিক ডেস্ক: শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে এখন থেকে আর নিয়োগকারী এজেন্ট লাগবে না। দেশটিতে শ্রমিক নিয়োগকারী এজেন্টদের সঙ্গে সরকারি চুক্তি বাতিল করেছে মানবসম্পদ মন্ত্রণালয়। ফলে এখন থেকে শ্রমিকরা নিজেরাই অনলাইনে ভিসার আবেদন করে মালয়েশিয়া যেতে পারবেন।

শুক্রবার মালয়েশিয়ার পুত্রজায়া শহরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি বলেন, শ্রমিকরা সরাসরি অভিবাসন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে ই-ভিসার আবেদন করতে পারবেন। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ম্যানুয়াল দেওয়া হয়েছে।

এছাড়া বিদেশি শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা ছিল সেটি ৩১ মার্চই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

সাইফুদ্দিন ইসমাইল জানান, ‘জন নিরাপত্তা ও স্থিতিশীলতার’ কথা চিন্তা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছ ।

তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্ত অভিবাসী শ্রমিকদের কথিত শোষণকে রোধ করতে পারে।

এর আগে গত সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কোটা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে কলিং ভিসা ইস্যু না করা হলে সেগুলো বাতিল হয়ে যাবে। এরপর এই ব্যবস্থা আর কার্যকর থাকবে না। যেসব নিয়োগকারী এসব ভিসার জন্য সরকারকে কর প্রদান করেছে সেগুলো রিফান্ড করা হবে।

এদিকে মালয়েশিয়ার উৎপাদনকারী ফেডারেশন (এফএমএম) এবং মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই) এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তারা বলেছে, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে ফেলে দেবে।

তাদের দাবি, যেসব প্রতিষ্ঠান আগে থেকেই কর্মী নিয়োগের পরিকল্পনা করে রেখেছিল তারা এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়বে এবং নিয়োগকারীরা তাদের চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হবে। এতে করে আর্থিক ও বাণিজ্যিক ক্ষতি হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com