রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজি-চালিত অটোরিকশাটি।

তরফ নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ সদস্যসহ ৭ ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর সদরের যাদৈয়া এলাকায় ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত লক্ষ্মীপুরে আজকের সড়ক দুর্ঘটনাটি নিয়ে ৬৯৮ দিনে সারা দেশে ৬ হাজার ৮০ জন নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে সাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ সাতটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক নুরু হোসেন, যাত্রী শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, মো. রুবেল ও অমিত। অটোরিকশার নিহত ছয় যাত্রী একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসু ধুহিতা এলাকায়।

লক্ষ্মীপুর সদরের যাদৈয়া এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, ট্রাকটি ভোলা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সিএনজি-চালিত অটোরিকশাটি চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর সদরের যাদৈয়া এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। তারা লাশগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com