মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে ধর্ষণের অভিযোগে আটক ৩

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বেলাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খুরশেদ আলী (১৬), বানিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মনির হোসেন (২০) ও বহরা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আবদাল মিয়া (২০)।

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ওই কিশোরী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুরে তার নানার বাড়িতে থাকতো। বুধবার রাতে মেয়েটিকে ফুসলিয়ে স্থানীয় একটি ব্রিজের পাশে নিয়ে ধর্ষণ করে লম্পটরা। পরে ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com