রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: বাহুবলে টমটম চালক কাসেম হত্যার ঘটনায় শহিদুল নামে আরও একজনকে আটক করছে পুলিশ। সে উপজেলার লামাতাসী ইউনিয়নের তারাপাশা গ্রামের আব্দুল খালেকের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।

এ নিয়ে এ হত্যাকান্ডের ঘটনায় ৩ জনকে আটক করা হলো। এর আগে আল আমিন নামের দুই বন্ধুকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে জীবিকার তাগিদে টমটম নিয়ে বাড়ী থেকে বের হন বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের লামাতাসী গ্রামের আব্দুল আলীর পুত্র কাসেম মিয়া (২৫)।মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ভাতকাটিয়া এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের ধারণা কোন একদল ছিনতাইকারী চালক কাসেম কে হত্যা করে টমটম নিয়ে পালিয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com