রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

৭ দিনের মধ্যে ভোলাগঞ্জে লুট হওয়া সাদাপাথর ফেরতের নির্দেশ হাইকোর্টের

তরফ নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদাপাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের তালিকা জমা দিতে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার এ আদেশ দেন হাইকোর্ট। এর আগে সকালে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী একটি রিট আবেদন করেন।

রিটে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ আইনি ব্যবস্থা নেয় এবং ভোলাগঞ্জ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া, সাদাপাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে একটি রুল জারির আবেদনও করা হয়।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের সামনেই দিনে-দুপুরে এসব পাথর তোলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com