শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

মিরপুর বাজারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: নবগঠিত বাহুবল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে ‘অবৈধ ও বিতর্কিত’ আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির একাংশ। আজ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির বহু নেতা-কর্মী অংশ নেন।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গঠনতন্ত্র উপেক্ষা করে জেলার নেতৃত্বকে বিভ্রান্ত করে একটি অগণতান্ত্রিক ও সুবিধাবাদী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, এ কমিটি ত্যাগী নেতাদের সাথে অবিচার করেছে। তারা কমিটি বাতিলের দাবি জানিয়ে একে “বহু অযোগ্য ও অপমানজনক” বলে আখ্যা দেন এবং তীব্র নিন্দা জানান।

প্রতিবাদ কর্মসূচির আগে এক ঝাড়ু মিছিল বের হয়ে মিরপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com