রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মিরপুর বাজার ব্যকস নির্বাচন: সভাপতি শামছুল হক সেক্রেটারি আতর আলী

নিজস্ব প্রতিবেদক: ​উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে মিরপুর বাজার চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫। রবিবার সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর‌্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো: মাহবুবুর রহমান।

​ঘোষিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব নিচে তুলে ধরা হলো:

সভাপতি: শামসুল হক মাস্টার: ২৬২ ভোট (নির্বাচিত)।
​মো: মোতাব্বির হোসেন: ৮৫ ভোট।

​সহ-সভাপতি:
​ফরিদ আহমেদ: ২৬০ ভোট (নির্বাচিত)
​মো: আবিদ আলী: ১২৪ ভোট
​রতন কর: ৭২ ভোট
​বাতিল ভোট: ০১টি

​সাধারণ সম্পাদক:
​মো: আনোয়ার হোসেন (আতর আলী): ১৮৬ ভোট (নির্বাচিত)
​মো: কদর আলী: ১৬১ ভোট

​সাংগঠনিক সম্পাদক:
​মো: আলমগীর মিয়া: ১২৫ ভোট (নির্বাচিত)
​মো: হায়দার খাঁন: ৭৪ ভোট
​মো: মিজানুর রহমান: ৬২ ভোট
​মো: ইউনুছ মিয়া: ৬১ ভোট
​মো: ওয়াহিদ মিয়া: ৫০ ভোট
​মো: লুৎফুর রহমান: ০৪ ভোট
​বাতিল ভোট: ০১টি

​অর্থ সম্পাদক:
​মো: বাচ্চু মিয়া: ১৮৬ ভোট (নির্বাচিত)
​হারুন অর রসিদ: ১৬০ ভোট
​বাতিল ভোট: ০১টি

​প্রচার সম্পাদক:
​সজিব আলী (রাজিব): ১৬৪ ভোট (নির্বাচিত)
​মো: আল আমিন: ১২৬ ভোট
​মো: নূরুল ইসলাম: ৬০ ভোট

​ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাধারণ ব্যবসায়ীরা। প্রিজাইডিং অফিসার মো: মাহবুবুর রহমান জানান, অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বমোট ৩৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com