মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ডিএনসিসি-উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ফটো।

তরফ নিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং উপজেলাসহ অন্য কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এসময় মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে, উত্তর সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না। কারণ আমরা মনে করি- একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের মধ্য দিয়ে হয়েছে। তাই এ সরকার ও ইসির অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। ইতোমধ্যে প্রমাণ হয়ে গেছে, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। আমরা কোনো উপ নির্বাচনেও যাচ্ছি না।

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবাসের একবছর পূর্তিতে কোনো কর্মসূচি দেবে কি-না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন দলের নেতারা। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে এ বৈঠক। এরও আগে মাগরিবের নামাজের পর এক দোয়া মাহফিল শেষে স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ডিএনসিসি নির্বাচন ছাড়াও বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন, দল পুনর্গঠনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে অংশ নিয়েছিলেন। খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে রাজনৈতিক প্রদক্ষেপের বিষয়টিও আলোচনা হয়েছে।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com