বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে উল্টো পথে চলায় চালককে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলা সদরের প্রধান বাজারে তীব্র যানজট নিরসনে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে অফিস থেকে জরুরি প্র্রয়োজনে বের হওয়ার সময় তিনি বাহুবল বাজারে যানজটের মুখোমুখি হন। এসময় উল্টো পথে চলাচল করে যানজট আরও বৃদ্ধি করায় একটি অটোরিকশা চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, বাজারের দুই পাশে এলোপাতাড়ি যানবাহন পার্কিং এবং ট্রাফিক নিয়ম অমান্য করার কারণে প্রায়ই এ ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।

এ বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় বলেন, বাজার এলাকায় অনিয়ন্ত্রিত পার্কিং ও উল্টো পথে যান চলাচলের কারণেই যানজট তীব্র হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি সকল চালক ও ব্যবসায়ীদের ট্রাফিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com