মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার উত্তর হাতুন্ডা গ্রামবাসীর আয়োজনে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টায় উত্তর হাতুন্ডায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর সহধর্মিণী শাহনুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুর হক তরফদার আবিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদার হোসেনসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ফিরুজ, উপজেলা যুবদল নেতা আক্তার সাজু, চুনারুঘাট কেবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও এম.কে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ, পৌর মহিলা দলের সভাপতি নুরুনেচ্ছা সেলিনা, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকসানা আক্তার, পৌর বিএনপি নেতা মীর রওশন আলী, ধারাভাষ্যকার শফিউল আলম শাফি, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক মেহেদী, যুবদল সদস্য জালাল খান ও ছাত্রনেতা জোবায়ের আহমেদ তানভীরসহ অনেকে।

খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি আব্দুর রহমান ও আতাউর মিয়া। টুর্নামেন্ট আয়োজন ও সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির রহমত আলী মীর, সারাজ মিয়া, সোহেল মিয়া, সোহান মিয়া ও কাউছার মিয়াসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com