সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ আয়োজন করা হয়েছে।

আগামী ৩ অক্টোবর ২০২৬ চুনারুঘাটের ডিসিপি হাই স্কুল মাঠে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টি-১০ ফরম্যাটের এ ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

টুর্নামেন্টটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com